• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানি সংকটে দ্রব্যমূল্যর দাম বাড়ার শঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটের প্রভাবে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্যর দাম বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সরকার এখন পর্যন্ত বিভিন্নভাবে ভর্তুকি দিলেও একটা সময় এ চাপ সামাল দেয়া কষ্ট হতে পারে। আজ (রোববার, ৫ এপ্রিল) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘের প্রতিনিধিদের বৈঠক শেষে এসব জানান তিনি।

‎জ্বালানি সংকট ‘মরার ওপর কারার ঘা’ হয়ে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটে সব ধরনের বিষয়ে প্রভাব পড়ছে।’

‎তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় পেয়েছি, এতে ইকোনমিক গ্রোথ করার যুদ্ধ চলছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বৈদেশিক তহবিলে রক্তক্ষরণ হচ্ছে। এ পর্যন্ত যে দায় দেনা হয়েছে সেটাও চিন্তার কারণ হয়েছে দাঁড়িয়েছে। বিএনপি সরকার সার্বিকভাবে এসব বিষয় উত্তরণে কাজ করছে।’

‎দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে নানাভাবে কাজ করছে সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উন্নয়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন মাধ্যমে সরকার সহযোগিতা করছে। সামনে আরও কিছু পদক্ষেপ আসছে।’

‎অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস সহ বেশকিছু অর্থনৈতিক সঙ্কট নিরসনে কাজ করছে সরকার। এতে বিভিন্ন ধরনের প্রবৃদ্ধিতে পর্যায়ক্রমে জোর দেয়া হচ্ছে। একের পর এক ক্রাইসিসে সে সমস্যা পুরোপুরি নির্মূলে কিছুটা বেগ পেতে হচ্ছে। এসময় দেশের দারিদ্রতা বৃদ্ধি, বেকারত্ব নিরসনে করণীয় ঠিক করা সহ কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেয়া হয়।

মন্তব্য (০)





image

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই: প্...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

image

রোহিঙ্গা সংকট সমাধানে যে ৫ প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

image

কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না

টাঙ্গাইল প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ...

image

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

  • company_logo