ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।
শনিবার (৪ এপ্রিল) সারারাত উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে আজও চলবে উদ্ধার অভিযান।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামরুল হাসান জানান, ৭০ শতাংশ জায়গায় অভিযান সম্পন্ন হয়েছে। শ্রমিকদের অনেকে নিখোঁজ আছে এমন দাবি করে পুড়ে যাওয়া কারখানার সামনে স্বজনরা অপেক্ষা করছেন।
কারখানায় উপস্থিতির তালিকা যাচাই করে দেখছে ফায়ার সার্ভিস। আজ উদ্ধার কাজ চালানো হবে। এর আগে, গতকাল দুপুর বারোটার দিকে লাইটার কারখানায় আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নিউজ ডেস্ক: গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ২৫ জন নির্বা...
নিউজ ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...
নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম...
নিউজ ডেস্কঃ ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের...

মন্তব্য (০)