• লিড নিউজ
  • জাতীয়

১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আয়োজন করা হবে।

‎মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টুকু বলেন, কৃষক কার্ড কৃষকদের উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ।

‎পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন।

মন্তব্য (০)





image

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই: প্...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

image

রোহিঙ্গা সংকট সমাধানে যে ৫ প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

image

কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না

টাঙ্গাইল প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ...

image

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

  • company_logo