• লিড নিউজ
  • জাতীয়

সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ, আরও যেসব রয়েছে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত, প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‎আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়।

‎নোটিশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ কক্ষে অবস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিতের বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে। তবে এসব নির্দেশনা প্রতিপালনে কিছু ক্ষেত্রে ব্যত্যয় দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয়।

‎এ পরিস্থিতিতে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত মার্চ মাসের ২ ও ৫ তারিখের মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক অনুযায়ী নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

‎নোটিশে বলা হয়, কোনো দাপ্তরিক কর্মসূচি বা বৈঠক নির্ধারণের ক্ষেত্রেও সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

‎এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একাধিক নির্দেশনা দেয়া হয়েছে। দিনের বেলায় প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে হবে। প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যক লাইট, ফ্যান, এসি ও অন্যান্য যন্ত্রপাতি চালু রাখতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে বলা হয়েছে।

‎কর্মকর্তা বা কর্মচারীরা কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখতে হবে এবং অফিস শেষে সব ধরনের যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে।

‎এছাড়া বিশেষ নির্দেশনা ছাড়া চাকচিক্যময় আলোকসজ্জা পরিহার এবং জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে অফিস কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়িসহ সব জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে।

‎এসব নির্দেশনা বাস্তবায়ন ও তদারকির জন্য সব দপ্তর, সংস্থা ও কার্যালয়ে একটি করে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশও দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশ হেফাজতের আসামির বাইরে কথা বলা ও প্রচারে কড়া নির্দেশ...

নিউজ ডেস্ক : আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকাবস্থায় আসামির ক...

image

আদালতে রামিসার মা ‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খো...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

‘দরজা ভেঙে ঢুকে টয়লেটের সামনে রক্ত দেখতে পাই’, আদালতে রাম...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্...

image

পল্লবীতে শিশু হত্যা মামলা বড় বোনের সাক্ষ্য নেওয়া হয়েছে ক...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা...

image

রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স ব...

নিউজ ডেস্ক : উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প...

  • company_logo