• লিড নিউজ
  • রাজনীতি

সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবেন বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কী আছে? আন্দোলন আমরা করব। জনগণকে সঙ্গে নিয়েই করব। তবে আমাদের ১১ দল একত্রে বসে সিদ্ধান্ত নেব।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সংসদের অধিবেশন থেকে ওয়াকাআউট করে বিরোধী দল।

শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রস্তাব দিয়েছিলেন যে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের কথা বলা হয়। তবে বিরোধী দল স্পষ্ট জানিয়ে দেয়, গণভোটে জনগণের কাছে সংবিধান সংশোধনের নয়, বরং সংবিধান সংস্কারের জন্য রায় চাওয়া হয়েছিল।

শফিকুর রহমান বলেন, ‘এর আগে বাংলাদেশে তিনটা গণভোট হয়েছে। কোনো গণভোট এভাবে শেষ হয়ে যায়নি। তিনটাতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম যেটাতে সরকারি দল ও বিরোধী দল সবাই একমত ছিলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম; সেটাকে অগ্রাহ্য ও অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো। কার্যত জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হলো। আমরা অবস্থা মেনে নিইনি। জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াকআউট করেছি।’

শফিকুর রহমান বলেন, ‘যেহেতু হাউসের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই—আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। যে জনগণ এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব, ইনশা আল্লাহ। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কীভাবে আদায় করা যায়, সেই কার্যক্রম আমরা গ্রহণ করব।’

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ সংরক্ষণের দাবি নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে জনগণের ওপর দুর্নীতি ও দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়ার জায়গাগুলো বন্ধ হোক, এটাই আমরা চেয়েছিলাম। জুলাই সনদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বর্তমান সরকারি দলের নোট অব ডিসেন্ট (ভিন্নমত) আছে। তারা কী করবেন, এটা তাদের ব্যাপার। কিন্তু জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে নিয়মমাফিক চলতে দেওয়া হলো না।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা ১১টি দল নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের প্রধান দাবি ছিল—সুশাসন ও ন্যায়বিচার এবং দুর্নীতি–দুঃশাসনবিরোধী অবস্থান। যেহেতু এখানে আমরা পারলাম না আদায় করতে, এখন জনগণের দাবি আমরা জনগণের কাছেই নিয়ে যাব। ইনশা আল্লাহ, জনগণকে সঙ্গে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo