• লিড নিউজ
  • জাতীয়

‎পোশাক পরিবর্তন নিয়ে বিতর্ক: আবার আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চব্বিশের গণঅভ্যুত্থানের পর আন্দোলককারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় এই বাহিনীর পোশাক। শুরু থেকেই পোশাকের রঙ নিয়ে সমালোচনা ছিল।
‎
‎পছন্দ না হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে গায়ে চড়ান নতুন পোশাক। ক'দিন না যেতেই পুলিশ সদস্যরা পোশাকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ঘাম শুষে নেয়ার ক্ষমতা কম, আবহাওয়া অনুপযোগীসহ কিছু অভিযোগ আছে ব্যবহারকারীদের।
‎
‎বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: আনিসুজ্জামান বলেন, আমাদের বাহিনীর সাথে পোশাকটি যায় না। কারণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পোশাকের সাথে হুবহু মিলে যায়। সেজন্য, আমরা বিরোধিতা করেছি এবং পরিবর্তনের বিপক্ষে ছিলাম।
‎
‎নোমান গ্রুপ পুলিশের পোশাক সরবরাহকারি প্রতিষ্ঠান। পোশাক নিয়ে অভিযোগের সতত্য যাচাইয়ে নোমান গ্রুপের কাপড় ল্যাব টেস্টে পাঠায় পুলিশ সদর দফতর। রিপোর্টে দেখা যায় চুক্তি অনুযায়ী কাপড়ের আদ্রতা, সুতার ঘনত্ব পাওয়া যায়নি। পুলিশ সদর দফতর বলছে, তদন্ত রিপোর্ট পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা।
‎
‎মিডিয়া এআইজি শাহাদাত হোসাইন বলেন, যদি পোশাক পরিবর্তন হয়, সেক্ষেত্রে শুধুমাত্র রঙ পরিবর্তন হয়। তবে, বাজেটের কোন পরিবর্তন হয় না। সেক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দের কোন প্রয়োজন নেই।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রীও আভাস দিয়েছেন, শিগগিরই পুরনো কোন একটি পোশাকে ফিরছে পুলিশ। সদরদফতর বলছে, শতকরা ৯০ ভাগ পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরে যেতে চায় এমন মতামত সরকারকে জানানো হয়েছে। 
‎
‎নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তন বা আগের পোশাকে ফিরলেই বাহিনীর ইমেজ বা মনোবলে পরিবর্তন আসবে এমনটা ভাবা ভুল হবে।
‎
‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, পুলিশের এই পোশাক এবং রঙয়ের সাথে অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকের নিরাপত্তার একটা সংযোগ আছে। সেই রঙ এবং পোশাকের বৈশিষ্ট্য বিবেচনা করে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে।
‎
‎বিশেষজ্ঞরা বলছেন, পোশাকে আটকে না থেকে সরকারের উচিত ভালো কাজের জন্য এ বাহিনীর সদস্যদের পুরষ্কৃত করা আর খারাপ কাজে তিরস্কার নিশ্চিত করা। বাহিনীকে যেন কেউ দলীয় স্বার্থে জনগণের মুখোমুখি দাঁড় করাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। 

মন্তব্য (০)





image

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর...

১

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ...

image

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হ...

২

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. ...

image

গাজীপুরে বিজিবি মোতায়েন

৩

‎নিউজ ডেস্ক: গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ২৫ জন নির্বা...

image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

৪

নিউজ ডেস্কঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

আওয়ামী লীগের হাতে সরকারের নেওয়া পদক্ষেপ ও গোপন তথ্য তুলে ...

৫

‎নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের...

  • company_logo