• অপরাধ ও দুর্নীতি

শার্শায় দলীয় কোন্দলে ৫জনকে কুপিয়ে যখম

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিএনপির দলীয় কোন্দলকে কেন্দ্র করে ৫জনকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার সময় উপজেলার জিরনগাছা গ্রামে। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষে ৪ বোমা বিষ্ফোরণ ঘটানো হয়েছে। আহতরা- জিরনগাছা গ্রামের আসমাত উললাহর ছেলে মিলন হোসেন (৪৫), সোহরাওয়ার্দী বিশ্বাসের ছেলে দীন মোহাম্মদ (৫০) ও সোহেল (৪০), কাকা বিশ্বাসের ছেলে মিন্টু (৪৮) এবং তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২২)। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 আহতরা জানান, আমরা বিএনপি দল করি। গ্রামে দীর্ঘদিন ধরে দলীয় ভাবে গ্রুপিং চলে আসছিল। আজ রাত ৮টার সময় জিরনগাছা মোড়ে মমিন, ফারুক ও হাসেমসহ ২০/২৫জন ধারালো অস্ত্রসহ আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের ৫জনকে কুপিয়ে জখম করেছে। 

শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, ঘটনা শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #

মন্তব্য (০)





image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

image

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আ...

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

image

ফরিদপুরে মিথ্যা মামলা করার দায়ে স্বামী-স্ত্রীর ৩ বছরের স...

৫

ফরিদপুর প্রতিনিধি : ধর্ষণচেষ্টা ও হামলার মিথ্যা অভিযোগ এনে স...

  • company_logo