• লিড নিউজ
  • জাতীয়

‎যুক্তরাষ্ট্র-রাশিয়াসহ সম্ভব সব দেশ থেকে জ্বালানি আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-রাশিয়াসহ সম্ভব সব দেশ থেকে জ্বালানি তেল আমদানির আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

‎যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সব জায়গা থেকে জ্বালানি সংগ্রহ করছি। আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যেখান থেকে আমারা সহজে তেল আনতে পারবো সেই জায়গা থেকে আমরা জ্বালানি আনার ব্যবস্থা করছি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব জায়গা থেকে আমরা সোর্সিং করছি।’

‎রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন আছে কারণ দেশটি একটি স্যাংশন দিয়ে রেখেছে রাশিয়াকে। সেই কারণে যুক্তরাষ্ট্রের কথাটা আসে। কিন্তু সেটা নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গেও জ্বালানি মন্ত্রণালয় আলাপ করছে, রাশিয়ার সঙ্গেও আলাপ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় যে সহযোগিতা চাইবে জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা সেটা দেব।’

‎এখনো জ্বালানির সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গতকালও শুনেছি, আমাদের জ্বালানিমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, যে বিভিন্ন জায়গায় জ্বালানি বা তেল মজুদ করে রাখা হচ্ছে, হোল্ডিং করা হচ্ছে। এই হোল্ডিংয়ের কারণে অনেক অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করছে। ফলে কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে। তাই জ্বালানি সংকট নেই।’

‎জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে যের আমাদের জ্বালানি এবং অর্থনীতির ওপরে কোনো চাপ না পড়ে, সেজন্যই আমরা এখন থেকেই সোর্সিংগুলো করে যাচ্ছি।’

মন্তব্য (০)





image

এবার রাজধানীর বাজারের শাকসবজিতে ক্যাডমিয়াম, সিসা ও মলের জ...

নিউজ ডেস্ক : সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে শা...

image

‎মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুজনিত মৃত্যু কমানো স...

নিউজ ডেস্কঃ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ...

image

‎শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট...

নিউজ ডেস্কঃ মাদক চোরাচালান, মাদকের প্রসার রোধ ও মাদক নিয়ন্ত্...

image

‎আগস্টের প্রথম ৫ দিনে এল ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

নিউজ ডেস্কঃ আগস্ট মাসের প্রথম ৫ দিনেই দেশে এল ৬০২ মিলিয়...

image

‎দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি ...

  • company_logo