• লিড নিউজ
  • জাতীয়

‎ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেফতার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মো. আফজাল নাছের (৬১) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

‎রোববার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি ডিবি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

‎গ্রেফতার মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) ছিলেন।

‎জানা গেছে, ওয়ান-ইলেভেনের সময় ডিজিএফআইয়ের অ্যান্টি-টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন আফজাল। ওই ইউনিটের প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। তার নেতৃত্বে গ্রেফতার, নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

‎এর আগে ওয়ান-ইলেভেনের সময় সরকারের দুই কুশীলব, বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। তারা বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছেন।

মন্তব্য (০)





image

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই: প্...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

image

রোহিঙ্গা সংকট সমাধানে যে ৫ প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

image

কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না

টাঙ্গাইল প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ...

image

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

  • company_logo