• লিড নিউজ
  • প্রশাসন

জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) আলী হোসেন ফকির। 

শুক্রবার (২৭ মার্চ) বিকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান।  

শনিবার সারদা পুলিশ একাডেমিতে পুলিশের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শুক্রবার দুপুরে রাজশাহীতে পৌঁছান আইজিপি। বিকালে সাংবাদিকদের সঙ্গে চলমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা পুলিশের এক নম্বর এজেন্ডা জানিয়ে আইজিপি আরও বলেন, আসলে আমাদের দেশের অনেক টাকা বিদেশে চলে গেছে। বিনিয়োগ আনতে হলে আগে আইনশৃঙ্খলা রক্ষা করা দরকার। আর সেজন্য মূল ভূমিকা পুলিশেরই। সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনী আছে, তবে মূল ভূমিকা পুলিশের। 

তিনি বলেন, ৫ আগস্টের পর শূন্যের কোটায় ছিল পুলিশের মনোবল। আমাদের মূল কাজ আইনের সুরক্ষা দেওয়া। মনোবল পুনরুদ্ধার করার জন্য পুলিশ যাতে সঠিকভাবে আস্থা অর্জন করতে পারে, আইনশৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- সেই চেষ্টা চলছে। এবার ইতিহাসে বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন আইজিপি। 

আইজিপি আরও বলেন, বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি। মাদকের খারাপ দিক সমাজে আছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে। এছাড়া কোনো উগ্রতা যেন না থাকে। এটা ঠিক যে, মাদকের কারণে ইয়াং জেনারেশন দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। মাদক নির্মূল করা আমাদের এক নম্বর লক্ষ্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo