• লিড নিউজ
  • জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

‎বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত রিমান্ডের আদেশ দেন।

‎এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন বৃহস্পতিবার দুপুরে শেখ মামুন খালেদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

‎সাবেক এ সেনা কর্মকর্তাকে গতকাল বুধবার দিবাগত রাতে মিরপুর ডিওএইচএস থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। যার মধ্যে আছে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ওয়ান-ইলেভেনের সময় তার বিতর্কিত ভূমিকা ও জলসিঁড়ি আবাসন সংক্রান্ত অনিয়ম।

‎শেখ মামুন খালেদকে আটকের পর সন্দেহভাজন হিসেবে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

‎আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের মে মাসে দুদকের আবেদনের প্রেক্ষিতে স্ত্রীসহ শেখ মামুন খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

‎২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে তিনি ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের ডিজি হন শেখ মামুন খালেদ।

মন্তব্য (০)





image

‎দেশের বিচার বিভাগের বড় সংকট মূল্যবোধসম্পন্ন বিচারকের: আই...

নিউজ ডেস্কঃ দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যব...

image

‎গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফ...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্...

image

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও বাদ দেওয়ার নেপথ্যে

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির তথ্যচিত্র...

image

‎সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১ত...

image

এবার রাজধানীর বাজারের শাকসবজিতে ক্যাডমিয়াম, সিসা ও মলের জ...

নিউজ ডেস্ক : সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে শা...

  • company_logo