• লিড নিউজ
  • রাজনীতি

‎৬ দফা ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতে ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিকে রিমান্ডসহ পুরো বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের ‘রহস্যজনক নীরবতা’ ও ‘নিষ্ক্রিয়তা’র প্রতিবাদে ফুঁসে উঠেছে ইনকিলাব মঞ্চ।  

‎এরই প্রেক্ষিতে রোববার (২২ মার্চ) মধ্যরাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সই করা এক বিবৃতিতে ছয় দফা দাবি ঘোষণা করা হয়েছে। 

‎বিবৃতিতে জানানো হয়, ১৫ দিনের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হলে ঢাকাসহ সারাদেশে একযোগে কঠোর কর্মসূচি পালন করবে এই প্ল্যাটফর্ম।
‎ 
‎বিবৃতিতে ইনকিলাব মঞ্চ উল্লেখ করে, পশ্চিমবঙ্গে আটক হওয়া হাদি হত্যাকাণ্ডের আসামিদের ১৪ দিনের রিমান্ড শেষে পুনরায় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আসামিরা ধরা পড়ায় শুরুতে সরকারের সাফল্য দেখা গেলেও, বর্তমান পরিস্থিতিতে সরকারের চরম ব্যর্থতা ফুটে উঠেছে বলে দাবি সংগঠনটির। এই অবস্থায় ইনকিলাব মঞ্চ জাতির সামনে নিম্নোক্ত ৬ দফা দাবি উত্থাপন করছে :

‎১. পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

‎২. হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ড বা কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না। অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

‎৩. আসামিরা কাদের মদদে বা প্রশাসনের কোন স্তরের কর্মকর্তাদের সহায়তায় সীমান্ত পাড়ি দিল, তা তদন্ত করে দ্রুত তাদের নাম প্রকাশ ও গ্রেপ্তার করতে হবে।

‎৪. ভারতের ‘ইউএপিএ’ আইনের জটিলতায় বিচার যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য একটি বিশেষ আইনি সেল গঠন করতে হবে। এই সেল আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে জাতিকে নিয়মিত অগ্রগতি জানাবে।

‎৫. ওসমান হাদি হত্যার বিচার কোনো রুদ্ধদ্বার কক্ষে হবে না। স্বচ্ছতা নিশ্চিত করতে এই বিচার প্রক্রিয়া জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছে মঞ্চ।

‎৬. আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান রোডম্যাপ ঘোষণা করা না হলে, সারাদেশে রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‎ইনকিলাব মঞ্চের বিবৃতিতে আরও বলা হয়, রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সঙ্গে কোনো আপস করতে জানে না। সরকারের নীরবতা সাধারণ মানুষের মধ্যে এই সন্দেহ তৈরি করেছে যে, প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে কি না। তাই স্বচ্ছ বিচার নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চ এখন সরাসরি রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য (০)





image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার

নিউজ ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংস...

image

ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো ...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ও পতিত স্বৈরাচারের দোসরদের ব...

image

দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান হা...

নিউজ ডেস্ক : দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের মাধ্যমে যারা রাষ...

  • company_logo