• লিড নিউজ
  • রাজনীতি

‎দেশে এখনও কালো ছায়া রয়েছে: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশে এখনও কালো ছায়ার প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

‎রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জামায়াতের আমির এ কথা বলেন।

‎তার ভাষ্য, দেশে এখনও কিন্তু কালো ছায়া রয়েছে। সমাজের সর্বত্রে অনিয়ম বিশৃঙ্খলা সংকীর্ণতা প্রতিহিংসা এখনও বিরাজ করছে। মানুষ রাজনীতিবিদ শুনলে সমাজে ভিন্ন একটা শ্রদ্ধার জায়গা তৈরি করে দিত, কিন্তু এখন সেই জায়গাটা রাজনীতিবিদরা নিজের কর্মকাণ্ডের কারণে হারিয়ে ফেলছেন। 

‎‘অনেক সুন্দর সুন্দর কথা বলেন, শুনলে মনে হয় যে আসমানের ফেরেশতা জমিনে নেমে এসেছি আমরা। কিন্তু বাস্তবে যখন মানুষ মিলায় তখন ওই জিনিসটা আর দেখে না। কথার সাথে কাজের মিল খুঁজে পায় না। তখন মানুষের অশ্রদ্ধা তৈরি হয়।’ 

‎রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত কথায় কাজে মিল রেখে জাতিকে আস্থায় না আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করি না যে একটা ভালো জাতি গঠন হবে। এই জায়গাটা অবশ্যই তৈরি করার মৌলিক দায়িত্ব রাজনীতিবিদদের।

‎এদিন সংবিধান নিয়েও কথা বলেছেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সরকারি দলের ভাই এবং বন্ধুরা সংবিধানের কথা বলছেন। দীর্ঘদিন তারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। আমাদের ওপর তো ওই সংবিধানের দোহাই দিয়েই তো জুলুম করা হয়েছে।

‎তিনি বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি তো নিজেই বলেছিলেন— জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান আমরা ছুড়ে ফেলে দেব। কেন বলেছিলেন? আবার অনেকে বলছেন ৭২ এর সংবিধান পরিবর্তন করা যাবে না। 

‎‘আর ৭২ এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে। স্বয়ং শেখ মুজিবের হাতেই পরিবর্তন হয়েছে। ৭২ এ সংবিধানে কী বাকশাল ছিল? বাকশাল তো শেখ মুজিবুর রহমান নিজে করেছে।’

‎তিনি আরও বলেন, ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল, এটাই সমাজকে পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আমরা সামাজিক শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে সকল দিক থেকে একদম তলানিতে পড়ে গিয়েছিলাম। এখান থেকে জাতি উঠে এসেছে। কিন্তু ঘুরে দাঁড়ায়নি। ঘুরে দাঁড়াতে হবে।

‎এ ছাড়াও নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, গত নির্বাচনে আমরা খুব বেশি কথা বলি নাই। আমরা বলেছিলাম যে একটা দুর্নীতিমুক্ত সমাজ,  ইনসাফপূর্ণ সমাজ গঠন। আলহামদুলিল্লাহ দেশের মানুষ আমাদেরকে সম্মানিত করে আমাদের ডাকে বিপুল সাড়া দিয়েছে। 

‎নির্বাচনের রেজাল্ট যা হয়েছে তা নিয়ে কথা আছে। কিন্তু নতুন ধারার সংস্কৃতি দেশে চালু করতে চাই বলেই আমরা সাথে সাথে এই নির্বাচনকে প্রত্যাখান করিনি। আমরা বলেছি বুকে চাপ নিয়ে আমরা মেনে নিলাম। আমরা চাই ইতিবাচক ধারার রাজনীতি প্রবর্তন। 

‎রাষ্ট্রপতি ইস্যুতে তিনি বলেন, প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নাই, কিন্তু ব্যক্তি সম্পর্কে আছে। ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। আমরা ওই জায়গাটায় সরকারি দলকে অনুরোধ করবো জাতিকে মুক্তি দেওয়া হোক। 

‎সংস্কার ও গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, গণভোট ৬৮ শতাংশ ভোটারের উপরেও ভোট দিয়েছেন। তার মানে তারা সংস্কার চান। আমরা আশা করছি গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায় অভিমত রায় এটাকে সম্মান করে সরকারি দল অবিলম্বে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। নইলে যেভাবে বিশেষ করে তিন তিনটা নির্বাচনে নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, এটা আরও মারাত্মক আকার ধারণ করবে। 

মন্তব্য (০)





image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

image

জনগণের সঙ্গে প্রতারণা না করলে লং মার্চের প্রয়োজন হতো না: ...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলী...

image

‎১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদন্ড ভ...

নিউজ ডেস্ক: বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলে...

  • company_logo