• লিড নিউজ
  • জাতীয়

‎নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নারীর সমঅধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

‎মঙ্গলবার (১৭ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন (সিএসডব্লিউ৭০)-এ বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

‎বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন সূচকের লক্ষ্য এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।

‎পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার উন্মুক্ত হতে হবে, যাতে তারা নির্ভয়ে ও কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা লাভ করতে পারে।

‎পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানগুলোতে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান বিশেষভাবে লক্ষণীয়।

‎তিনি জানান, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বিশেষভাবে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের নারীদের উপর প্রভাব ফেলে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নারী নেতৃত্বের মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করণ এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব করছে।

‎উল্লেখ্য, নারীর অবস্থা বিষয়ক জাতিসংঘের ৭০তম অধিবেশন ২০২৬ সালের ৯-১৯ মার্চ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে, যা সব নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচারে প্রবেশাধিকার।

মন্তব্য (০)





image

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ঈদের দিন কূটনীতি...

image

বিদ্যানন্দের '১ টাকায় ঈদের বাজার' উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধিঃ “দান নয়, সম্মানের অধিকার&rd...

image

‎ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস ‎

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ...

image

‎রেল-সড়ক-নৌপথে চাপ, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রার ষষ্ঠ দিনে সড়ক, রে...

image

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় চারজন গ্...

নিউজ ডেস্কঃ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তরুণ র...

  • company_logo