• লিড নিউজ
  • প্রশাসন

‎র‍্যাব, এসবি ও সিআইডিতে নতুন প্রধান নিয়োগ

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখায় (এসবি) নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

‎সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ নিয়োগের কথা জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎একইদিন আরেক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন। আর মাদারীপুরে পাঠানো হচ্ছে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে। এছাড়া, সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। 

‎জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo