• লিড নিউজ
  • জাতীয়

কৃষি উৎপাদন বাড়াতে আল্লাহর দেয়া পানির সঠিক ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বাড়াতে দেশের পানিসম্পদ সঠিকভাবে ব্যবহার করতে হবে। এত মানুষের খাদ্য বিদেশ থেকে আমদানি করে আনা সম্ভব নয়, তাই দেশের ভেতরেই উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন, ‘আল্লাহর দেয়া পানিকে কাজে লাগাতে হলে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করতে হবে। আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার।’

‎আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুর ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

‎প্রধানমন্ত্রী বলেন, ‘দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোর কাছে ধীরে ধীরে ফ্যামেলি কার্ড পৌঁছে দেয়া হবে।’ দেশের জনগণের কল্যাণে প্রয়োজনীয় সব কাজই বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হলেও, সরকার পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

‎তিনি আরও বলেন, ‘কৃষকদের জন্য চালু করা হবে ‘‘কৃষক কার্ড’’। আগামী মাস থেকেই এর পাইলট কার্যক্রম শুরু হবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো বর্তমান সরকারও কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে। উত্তরাঞ্চল কৃষিনির্ভর হওয়ায় এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।’ এ বিষয়ে ঈদের পর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

‎তিনি বলেন, ‘মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার নীতি গ্রহণ করছে। বন্যা ও খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও সরকার কাজ করছে। মৌলিক খাদ্য উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খননের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।’

‎এসময় তিনি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে যারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘খাল খনন কর্মসূচির মধ্য দিয়েই আজ থেকে দেশ গড়ার নতুন উদ্যোগ শুরু হলো।’

মন্তব্য (০)





image

ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল...

নিউজ ডেস্ক : সরকার দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির...

image

চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক : একদিনের সফরে রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম আসছেন প...

image

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরা...

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্...

image

‎কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ...

image

‎দেশের বিচার বিভাগের বড় সংকট মূল্যবোধসম্পন্ন বিচারকের: আই...

নিউজ ডেস্কঃ দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যব...

  • company_logo