• লিড নিউজ
  • প্রশাসন

পুলিশের ৬ এডিসিকে বদলি ও ৩ এসিকে পদায়ন

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে—ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড), তেজগাঁও শিল্পাঞ্চলের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) রব্বানী হোসেনকে রমনা জোনের এডিসি, খিলগাঁও বিভাগের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) মু. আল. আমিন সরকারকে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি (পদোন্নতি পেয়ে এডিসি) মীর মুহসীন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।

এছাড়াও আরেকটি আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে, মিরপুর এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এবং এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে পদায়ন করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo