• গণমাধ্যম

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব জামালপুরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ ) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাতকরা হয়। 

প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মেহেরউল্লহি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর ফরাজী, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ, সাইমুম সাব্বির শোভন প্রমুখ।  

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে ইফতার করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।

মন্তব্য (০)





image

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির কাছে দায়িত...

বগুড়া প্রতিনিধি : বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দ...

image

সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হব...

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চ...

image

‎সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলে...

image

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্র...

পাবনা প্রতিনিধিঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইস...

image

লালমনিরহাটে শিশু সাংবাদিকদের নিয়ে USS 'র নেটওয়ার্কিং সভা ...

লালমনিরহাট প্রতিনিধি : স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ এর...

  • company_logo