• লিড নিউজ
  • জাতীয়

মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজনৈতিক মতবিরোধের নামে কারো আচরণ যখন মাত্রা ছাড়ায়, তখন বুঝতে হবে তাদের অন্য উদ্দেশ্য আছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৪ মার্চ) প্রয়াত রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

জহির উদ্দিন স্বপন বলেন, যাদের প্রচেষ্টা ছিল নির্বাচন বানচালের, নির্বাচন প্রলম্বিত করার, তাদের চেষ্টা ব্যর্থ হয়ে ১২ ফেব্রুয়ারি থেকে সংসদীয় রাজনীতির চর্চা আবার শুরু হয়েছে। বিএনপির হাত ধরে আবারো দেশে বহুদলীয় রাজনীতি শুরু হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাতে যদি মূল্যবোধ ধরে রেখে সকলে এগিয়ে যায়, তাহলে আর কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

মন্তব্য (০)





image

‎বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ‎

নিউজ ডেস্কঃ সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্য...

image

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের...

image

‎আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে গেটস ফাউন্ডেশনের সহযোগিতা ...

নিউজ ডেস্কঃ জনস্বাস্থ্য উন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়...

image

‎টানা ৪ দিন বৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

image

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই: প্...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

  • company_logo