• লিড নিউজ
  • জাতীয়

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি এবং শিগগিরই বন্ধ পাটকলগুলো চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আজ (শনিবার, ১৪ মার্চ) পিরোজপুরে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

‎বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ‘পাট আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে মিশে আছে। আজকে অনেকটা পিছিয়ে গেছে। আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতেই ছিলো বন্ধ পাটকল মিল আবার চালু করা হবে। সেই প্রতিশ্রুতিতে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাটপণ্যের বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

‎তিনি বলেন, ‘আমাদের সরকারের বয়স খুবই কম তবুও আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি। যাতে খুব অল্প সময়ের মধ্যে এগুলো দৃশ্যমান হয়। পাশাপাশি পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা, বন্ধ মিল কারখানাগুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি।’

‎২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্লাস্টিককে নিষিদ্ধ করেছিলেন জানিয়ে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ‘এর ধারাবাহিকতায় আমরা আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা এ চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। এরই মধ্যে সরকারের বিভিন্ন অফিসে নিত্যপণ্য যাতে পাটপণ্য হয় সেব্যাপারে আমরা উদ্যোগী হচ্ছি।’

‎এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, যুগ্মসচিব জাহিদ হোসেন,প্রকল্প পরিচালক সাদাত অপু সায়েম, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো.শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

‎বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ‎

নিউজ ডেস্কঃ সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্য...

image

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের...

image

‎আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে গেটস ফাউন্ডেশনের সহযোগিতা ...

নিউজ ডেস্কঃ জনস্বাস্থ্য উন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়...

image

‎টানা ৪ দিন বৃষ্টির আভাস

নিউজ ডেস্কঃ চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি...

image

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই: প্...

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...

  • company_logo