• লিড নিউজ
  • জাতীয়

‎সবার আগে বাংলাদেশ- এই হোক মূলমন্ত্র: স্পিকার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জোহরের নামাজের বিরতির পর আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

‎অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আর এই সংসদ গণতন্ত্রের প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

‎স্পিকার বলেন, বিভিন্ন সময় স্বৈরশাসকের আগমন ঘটেছে। বাংলাদেশের জনগণ লড়াই করেছে। জুলাই গণ–অভ্যুত্থানে ফ্যাসিস্ট জনগণকে বিদায় দেওয়া হয়েছে। এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।

‎স্পিকার আরও বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলে আশা করেন স্পিকার।

‎নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান স্পিকার। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।

‎এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ সংসদের প্রথম অধিবেশন।

মন্তব্য (০)





image

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের প...

image

‎বিদেশে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরতে শিক্ষামন...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে অনেক শিক্...

image

‎নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পা...

নিউজ ডেস্কঃ পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ...

image

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংল...

নিউজ ডেস্কঃ টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত...

image

‎জানুয়ারিতে স্থানীয় নির্বাচন করতে চায় ইসি: আনোয়ারুল ইসলাম

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সর...

  • company_logo