• লিড নিউজ
  • জাতীয়

পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পাট ও বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি  এ কথা বলেন।

‎প্রতিমন্ত্রী বলেন, অফিস থেকে শুরু করে সবখানে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। দুর্যোগ, কৃষি, খাদ্য এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রমে পাটব্যাগ ব্যবহার বাড়াতে আমরা কাজ করছি।

‎তিনি বলেন, পাটপণ্যের এতো বৈচিত্র্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, যা এই মেলাতে সামনাসামনি দেখলাম।

‎সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, এই সরকারের পরিকল্পনা বিশেষ করে গ্রামীণ অর্থনীতির উদ্যোক্তাদের সহযোগিতা আর উৎসাহিত করা, যার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে।

‎তিনি বলেন, সোনালি আঁশের ঐতিহ্য দেশের গ্রামীণ মানুষগুলো ধরে রেখেছে। তা এগিয়ে নিতে কী সমস্যা আছে, তা সমাধানের লক্ষ্যে আমরা পদক্ষেপ নেব।

‎এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জুট ডাইভারসিফেকেশন এন্ড প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব)  মো. জাহিদ হোসেন, সহকারী পরিচালক মোজাহিদুল ইসলাম, মেলা আয়োজন সংশ্লিষ্টগণ, চারকোল অ্যাসোসিয়েশন প্রধান আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত  ছিলেন।

‎এর আগে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মেলার প্রতিটি স্টল পরিদর্শন করে অনেক পণ্যের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের সমস্যা নিরসনে সরকারের সহায়তার আশ্বাস দেন।

‎উল্লেখ্য, জাতীয় পাট দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করে।

‎মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন রাষ্ট্রপতি। মেলায় মোট ৭২টি স্টলের অধিকাংশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জেডিপিসি’র প্রশিক্ষিত উদ্যোক্তাদের। এই মেলা আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে।

মন্তব্য (০)





image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ই...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ...

image

‎নিউ ইয়র্কে খলিলুর রহমানের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও ব...

image

‎নাশকতায় নতুন কৌশল, অনুসন্ধানে মিলল চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্কঃ রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতায় নত...

image

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের প...

image

‎বিদেশে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরতে শিক্ষামন...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে অনেক শিক্...

  • company_logo