• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসি। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী মোছা. নাসিমা বেগম । তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সে এলাকা থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মিজানুর রহমান। পরে তাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

আপন ভাগ্নে আর দুলাভাইয়ের হাতেই একই পরিবারের চারজন খুন

নওগাঁ প্রতিনিধি: পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধে নওগাঁর নি...

image

শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

নিউজ ডেস্ক : রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ র‌্যাবে দায়িত্ব পালনকালে কথিত ক্রসফায়ার ঘট...

image

শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

নিউজ ডেস্ক : রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ র‌্যাবে দায়িত্ব পালনকালে কথিত ক্রসফায়ার ঘট...

image

বিজিবি'র পৃথক অভিযানে অর্ধ কোটির কষ্টিপাথর ও শ্বেত পাথরের...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ে শনিবার মধ্যরাত...

image

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া ‘রাজনৈতিক হত্যা’ মামলায় ডিজিএফআইয়ের স...

  • company_logo