• সমগ্র বাংলা

মেলান্দহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ভিক্ষুক পুনর্বাসন উপকরন বিতরন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভিক্ষুকদের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে। 
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থের চেক প্রদান এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের পুনর্বাসন উপকরণ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় উপজেলার বৈলতৈল বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৩ বান্ডিল করে ঢেউটিন ও ৯ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার ৪ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ৩টি করে ছাগী ও নগদ ৩ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া একজনকে দোকান ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মালামাল কিনে দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সরকার অসহায় ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ভিক্ষাবৃত্তি নিরসন করে তাদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা দেওয়ার পাশাপাশি ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের সম্মানজনক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

শিক্ষকদের অভ্যন্তরীণ দলাদলিতে শিক্ষার্থী সংকটে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত এ...

image

পাবনায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার: গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অপহরণের শিকার ইন্দ্রজিৎ দাস রা...

image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

  • company_logo