• গণমাধ্যম

কিশোরগঞ্জে পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলায় গুরুতর আহত দুই সাংবাদিক

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ-এ নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর হামলা চালায়।

বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-এর সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী।

এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলার সময় মসজিদের দায়িত্বে থাকা কিছু ব্যক্তি তাদের উদ্ধার করতে এগিয়ে আসেননি। বরং তাদের কেউ কেউ ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ উঠেছে। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি নূর মোহাম্ম্মদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

মন্তব্য (০)





image

বিএসআরএফের সদস্যদের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে...

image

বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লা...

image

‎সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব ন...

নিউজ ডেস্কঃ নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স...

image

ল্যাপটপ সহায়তায় আশার আলো দেখছেন ৯ নারী সাংবাদিক

নিউজ ডেস্ক : আর্টিকেল নাইন্টিন এর সার্বিক সহযোগিতায় গ্লোবাল অ্যাফেয়ার্স কান...

image

গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হ...

নিউজ ডেস্কঃ ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সা...

  • company_logo