• সমগ্র বাংলা

সাতকানিয়ায় পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ, ২ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীর মাজার সংলগ্ন বান্দরবান মহাসড়কের পাশে অবৈধভাবে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের দায়ে শহিদুল ইসলাম (৩৫) কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় পাহাড় কাটার বিষয়টি নজরে আসে, বুধবার ৪ মার্চ দুপুর ২টায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, কোনো বৈধ অনুমতি বা পরিবেশ ছাড়পত্র ছাড়াই পাহাড় কেটে স্থাপনা নির্মাণের কাজ চলছিল।

অভিযানকালে পাহাড়ের একটি অংশ সমতল করা হয়েছে বলে প্রমাণ মেলে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। স্থানীয়রা জানিয়েছেন, এভাবে পাহাড় কাটা হলে ভূমিধসের ঝুঁকি বাড়ে এবং প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় কাটা, টপ সয়েল অপসারণ ও পরিবেশবিধ্বংসী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo