• সমগ্র বাংলা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ আগামী ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে নড়াইলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় দিবসটির কর্মসূচি চূড়ান্ত করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এ বছর দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে র্যা লি, আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার।

সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমঅধিকার নিশ্চিত করা এবং নারী উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে তৃণমূল পর্যায়ের নারীদের সচেতন করার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন। দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ৮ মার্চ সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি, জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা এবং সবশেষে জেলার জয়িতাদের (সফল নারী) হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া।  সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo