• সমগ্র বাংলা

পাবনায় দাদি-নাতনি হত্যাকারী শরিফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যায় জড়িত শরিফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল এগারোটার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে স্বজন ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা ঈশ্বরদীর ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি-নাতনি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে ঘটনার সাথে জড়িত গ্রেপ্তারকৃত মূল হোতা শরিফুলকে ফাঁসির দেয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অভিযুক্ত শরিফুল ইসলাম শরীফকে ফাঁসির দাবি জানিয়ে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে দাদি সুফিয়া বেগম ও বাড়ির পাশে সরিষা ক্ষেত থেকে নাতনি জামিলা আক্তার সেতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে ঘটনার সাথে জড়িত শরিফুল ইসলাম শরিফ (৩০) কে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। তিনি ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মোফাজ্জাল হোসেনের ছেলে।

নিহত দাদি সুফিয়া বেগম সম্পর্কে গ্রেপ্তারকৃত শরিফুল এর আপন খালা। আর নিহত জামিলা তার ভাতিজি। গ্রেপ্তারের পর শরিফুলের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় রোববার (০১ মার্চ) নিহত সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।

পরে হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ প্রেসব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানায়। মুলত খালা সুফিয়ার বাড়িতে যাতায়াতের সুবাদে জামিলার উপর কু-দৃষ্টি পড়ে শরিফুলের। একদিন অনৈতিক প্রস্তাব দিয়ে শরীর স্পর্শ করায় শরিফুলকে চড় মেরেছিল জামিলা। সেই ক্ষোভ থেকে এ হত্যাকান্ড।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo