• সমগ্র বাংলা

নিউট্রিশাস এগ্রিফিউচারের প্রশিক্ষণ পেল নারী উদ্যোক্তারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : নারী উদ্যোক্তাদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে দক্ষ করে তুলতে রংপুরে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে Nutritious Agrifuture Bangladesh Limited।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রংপুর জেলার সদর, মিঠাপুকুর ও তারাগঞ্জ উপজেলার মোট ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কৃষিবিদ মো. শাহিনুল কবির, প্রজেক্ট ম্যানেজার, নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড-এর সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণে বায়োফর্টিফাইড জিংকসমৃদ্ধ ধান ও গম থেকে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন,সংরক্ষণ ও বাজারজাতকরণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয় কীভাবে পুষ্টিগুণ অক্ষুণ্ন রেখে ভ্যালু-অ্যাডেড পণ্য তৈরি করা যায় এবং স্থানীয় বাজারে তা প্রতিযোগিতামূলকভাবে উপস্থাপন করা সম্ভব।

এছাড়া মানবদেহে জিংকের অপরিহার্যতা,দৈনন্দিন চাহিদা এবং ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কেও তথ্যভিত্তিক আলোচনা হয়।বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী,গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের শরীরে জিংকের অভাবে যে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে,সে বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড ভিটামিন ও খনিজসমৃদ্ধ বায়োফর্টিফাইড ফসলের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশে পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে। তাদের কার্যক্রম আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট International Food Policy Research Institute (IFPRI)-এর অংশ হিসেবে CGIAR-এর সহযোগিতায় পরিচালিত HarvestPlus উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত।

হারভেস্টপ্লাস সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে বীজ ও চাল বিক্রেতাদের সম্পৃক্ত করে পুষ্টিসমৃদ্ধ খাদ্য সহজলভ্য করতে কাজ করছে। প্রজনন বয়সী নারী, কিশোরী এবং ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা জানান, এ উদ্যোগ তাদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণে নতুন দিকনির্দেশনা দিয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo