• সমগ্র বাংলা

ঈদুল ফিতরে জনদূর্ভোগ লাঘবে ফুটপাত দখল মুক্ত করতে এমপি মান্নানের হুশিয়ারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থানে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় স্বশরীরে পরিদর্শনে গিয়ে এমপি মান্নান দেখতে পান, সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বাস স্ট্যান্ড, কাঁচাবাজার ও বিভিন্ন অবৈধ স্থাপনা। এসব দখলের কারণে চরম যানজট ও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

পরিদর্শন শেষে তিনি বলেন, পূর্বের এমপিরা কী করেছেন তা আমি জানি না। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের দুর্ভোগ লাঘবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সে জন্য আমি নিজে তদারকি করবো।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা এবং থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এমপি মান্নান সতর্ক করে বলেন, কিছু অসাধু ব্যক্তি অসহায় মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করে পুনরায় অবৈধ দখলের চেষ্টা করে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাহিম, সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo