• সমগ্র বাংলা

সাতকানিয়ায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ২ মার্চ (সোমবার) কেরাণীহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে পরিচালিত এ অভিযানে বাজার এলাকায় ব্যাপক তদারকি করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযান চলাকালে কেরাণীহাট বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় রাইহা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ থাকার সত্যতা পাওয়া যায়।

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাহেদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে মোট ৬০.৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল উপস্থিত ছিলেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo