• সমগ্র বাংলা

নড়াইলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) বেলা ১২টয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম ।

সভায় ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতিকর দিক হতে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন, প্রচারণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পৌরসভা ও উপজেলার জনবহুল স্থানগুলোতে ধূমপান ও তামাকের ব্যবহার বিরোধী এবং এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করা হবে।

এছাড়া অভিভাবকদের সচেতন করা, স্কুলের অ্যাসেম্বলীতে সপ্তাহে কমপক্ষে ্একবার ধুমপান ও তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত ও ধুমপান বিক্রির দোকান বন্ধ রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ, আইনের বাস্তবায়নে সময়ে সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম চলমান রাখা, সচেতনতামূলক দেয়াল লিখন ও ব্যানার টানানো এবং তৃণমূল পর্যায়ে ধূমপানবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো: আব্দুর রশিদ জানান,  অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার,কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মো: কামাল হোসেন,  বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) কেশব কুমার দাস, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মো: নাজমুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo