ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে "দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” নামে একটি নতুন সংগঠনের আত্নপ্রকাশ হয়েছে। এতে বিরামপুরের সাংবাদিক মোরশেদ মানিককে আহবায়ক এবং হাকিমপুরে সাংবাদিক গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে ফুলবাড়ীর সাংবাদিক হারুন উর রশিদ, হাকিমপুরের সাংবাদিক মুরাদ ইমাম কবির এবং মাহাবুর রহমানকে যুগ্ম আহবায়ক মনোনিত করা হয়েছে। এছাড়াও কমিটির নির্বাহী সদস্য হিসেবে আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আব্দুল আজিজকে মনোনিত করা হয়েছে।
গতকাল রবিবার বিরামপুরের একটি রেস্টুরেন্টে দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের ইফতার এবং আলোচনাসভা শেষে ওই কমিটি গঠন করা হয়।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)