• সমগ্র বাংলা

পাবনায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : হাটবাজার ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পাবনার চাটমোহর উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হাবিবুর রহমানকে মারধর এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে রোববার কর্মসূচি পালন করা হয়।

রোববার (১ লা মার্চ) সকাল ১১টার দিকে চাটমোহর পৌরসদরের নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত পথসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতারা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ও সরকারি দলের কিছু নেতাকর্মী বিভিন্নভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করছেন। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেন।

বক্তারা বলেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা যায়নি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo