• সমগ্র বাংলা

জামালপুরে ইটের নিচে পুঁতে রাখা ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ, আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ ভোজ্য তেল গোপনে মজুত করে রাখার চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে ইটের নিচে পুঁতে রাখা ১৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

রোববার বিকেল র‌্যাব-১৪ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সরকারি ভর্তুকির টিসিবি পণ্য বাজারজাত না করে গোপনে মজুত করে বেশি দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে শহরের নূর রাইস মিল সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউনে তল্লাশি চালিয়ে মেঝের নিচে ইট দিয়ে ঢেকে রাখা অবস্থায় বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।

এ সময় ৭২২টি দুই লিটারের বোতলে সংরক্ষিত মোট ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। উদ্ধার করা বোতলগুলোর গায়ের টিসিবির মোড়ক অপসারণ করা হয়েছিল, যাতে সহজে শনাক্ত করা না যায় বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব সাংবাদিকদের জানান, গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, তেলগুলো পরিকল্পিতভাবে ইটের নিচে পুঁতে রাখা হয়েছিল। সরকারি পণ্য অবৈধভাবে মজুত ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে উদ্ধার করা তেল টিসিবির জন্য বরাদ্দকৃত পণ্য। এসব পণ্য সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে গোপনে মজুত করা হচ্ছিল।

তিনি আরও জানান, সরকারি পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লাভের অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত তেল পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo