• সমগ্র বাংলা

বগুড়ায় খেজুরের প্যাকেটে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : খেজুরের প্যাকেটের আদলে মোড়ানো ৬ হাজার ৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তর নাম শংকর চন্দ্র রায় (৫৭)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।

রবিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ডিএনসি বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবার চালান আনা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে ভরিয়া এলাকায় অভিযান চালানো হয়। পরে ‘আদিবা ক্ল্যাসিক পরিবহন’ বাসে তল্লাশি চালিয়ে জি-৩ নম্বর আসনে বসা শংকর চন্দ্র রায়ের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি পলিপ্যাকেট পাওয়া যায়। সেগুলোতে মোট ৬ হাজার ৯৫০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ছিল। তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo