• সমগ্র বাংলা

টাঙ্গাইলে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধি: মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ রাজু আহমেদ  (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার দুপুরে কালিহাতি উপজেলার বল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু  আহমেদ কালিহাতি উপজেলার রামপুর গ্রামের মৃত ইমাম হাসানের ছেলে।

রবিবার টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই মো. নূরজামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার কালিহাতী থানা এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে বল্লা বাজার থেকে মো. রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা  ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ঘটনায় তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo