• সমগ্র বাংলা

বরুড়ায় ৪১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা সংবাদদাতাঃ কুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শরীফ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির নগদ ১,১০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বরুড়া থানার  এসআই (নিঃ) মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ধনিশ্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, গালিমপুর ইউনিয়নের ঘোম্পা বেতুয়া আছুরা মঞ্জিল বাড়ির সামনে ইটের সলিং রাস্তায় কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে দুপুর ১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ শরীফকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের ডান পাশের পকেট থেকে একটি সাদা পলিব্যাগের ভেতর সবুজ পলিব্যাগে মোড়ানো ৪১ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৪.০১ গ্রাম) উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির নগদ ১,১০০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে  শরীফ জানান, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বরুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। আজ রবিবার (১লা মার্চ) দুপুর ১০টায় আটককৃত মোঃ শরীফ (৩১) কে কোর্টে প্রেরণ করা হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আজ সকাল ১০টায় গ্রেপ্তারকৃত শরীফ হোসেনকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়।  “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরুড়া থানাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত শরীফ উদদীনকে আজ কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় বরুড়া থানায় নিয়মিত মামলা দায়েরের করা হয়েছে। সাধারণ ডায়েরি নং-১১৬৯। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo