• সমগ্র বাংলা

বগুড়া চেলোপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ২ হাজার মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিম্নবিত্ত ২ হাজার জন মানুষের মাঝে উপহারস্বরুপ ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে শহরের চাষী বাজার পার্কে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সাধারণ মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। এসময় তিনি বলেন, প্রতিবছর বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের সার্বিক ব্যবস্থাপনায় এই এলাকায় কয়েক ধাপে তাদের অভিভাবক তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়। এবছর শুরুতেই সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ২ হাজার পরিবারে আমাদের মা বোনদের জন্য শাড়ি ও ভালো মানের থ্রি পিস উপহারস্বরূপ প্রদান করা হচ্ছে।

বাদশা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বয়স মাত্র ১০ দিন। এরই মাঝে দেশের মানুষের স্বার্থে একাধিক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা অবশ্যই ধীরে ধীরে বাস্তবায়িত হবে। জেলা বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই বগুড়ার সন্তান তারেক রহমান দেশব্যাপী নানা মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছেন। তিনি বরাবরই সুবিধাবঞ্চিত মানুষের কাছে এক ভরসা ও আস্থার নাম।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধীরে ধীরে মানবিক, সাম্য ও ইতিবাচক সম্ভাবনাময় এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। বগুড়ার মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ঘরের সন্তানকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী করেছেন যার জন্য সাধারণ ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ ১৭ বছরে উন্নয়নে পিছিয়ে পড়া বগুড়াকে এগিয়ে নিতে আগামীতেও বিএনপি এবং তারেক রহমানের ওপর ভরসা রাখার আহ্বান জানান জনপ্রিয় এই সংসদ সদস্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈন, ব্যবসায়ী নেতা ও সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, সনাতন দাস, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে শাহজাহান আলী সাজা, কালাম শেখ, আল মাহমুদ তারেক বাতেন, আব্দুল মান্নান, হুমায়ুন কবির, মান্নান শেখ,আবু জাফর জেমস, আবু সাঈদ দুখু, নূর ইসলাম, আব্দুল হালিম পিয়াস, এমদাদুল হক (এন্দা), কার্তিক সরকার কান্তি, সুজন, আব্দুস সালাম, মানিক, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রবিউল ইসলাম দারুণ।
ঈদের আগেই দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপকারভোগীরা বলেন, ঘরের সন্তান কখনোই তার নিজ এলাকার মানুষদের ভোলেন না এটি আবারও প্রমাণ হলো। প্রতি বছরের ন্যায় তিনি পরিমল চন্দ্র দাসের মাধ্যমে যে ভালোবাসা তাদের কাছে পৌঁছে দেন এটি সত্যিই তাদের কাছে অনেক বড় পাওয়া।
আয়োজন প্রসঙ্গে পরিমল চন্দ্র দাস বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই প্রতিবছর ধারাবাহিকভাবে প্রতি ঈদ, শারদীয় দুর্গাপূজাসহ সকল বিশেষ দিনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাধারণ মানুষের জন্য উপহারের ব্যবস্থা করেন। এই এলাকার মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। যেহেতু দেশের বৃহত্তর উন্নয়নের স্বার্থে তিনি বগুড়া সদর আসন ছেড়ে দিয়েছেন তাই আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে তারেক রহমানের উপর আস্থা রেখেই ধানের শীষের কান্ডারী হিসেবে রেজাউল করিম বাদশাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে তিনি সাধারণ জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

মন্তব্য (০)





image

পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে ১ জনকে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙা ইউনিয়ন...

image

মজার ইশকুলের বাৎসরিক ইফতার ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মজার ইশকুলের উদ্যোগে ঢাকায় বাৎসরিক ইফতার ...

image

নড়াইলে ৪ খুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা: গ্রেফতার ১২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে ব...

image

দ্রুততম সময়ে বগুড়ায় থমকে থাকা সকল প্রকল্পের কাজ শুরু হবে...

বগুড়া প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতি...

image

পাবনায় হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে জামায়াতের ২২ নেতা...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে এবার জামায়াতে ইসলামীর ২২ জ...

  • company_logo