• সমগ্র বাংলা

রুপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় বি আর আই ব্রাদার্স লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানাটির ৭০ থেকে ৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। এ কারণে কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে এসে অবরোধ করেন।

তিনি আরও জানান, মালিকপক্ষ জানিয়েছে ব্যাংক বন্ধ থাকায় শনিবার বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আগামী সোমবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo