• সমগ্র বাংলা

নবাবগঞ্জে ৭ বছরের শিশুকে ছুরিকাঘাতে হত্যা, শরীর জুড়ে নৃশংসতার ছাপ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জের  ৭ বছরের শিশুকে ছুরিকাঘাতে গলা এবং হাতপায়ের রগ্ কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ইফতারের পর সন্ধ্যায় ওই হত্যাকান্ড ঘটিয়েছে খুনিরা। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২জনকে আটক করেছে পুলিশ।

 শিশুটির নাম সিরাজুল আল্ শামস (৭) সে আমরুলবাড়ী ডাঙ্গাপাড়ার বাসিন্দা বেকারী ব্যবসায়ী মমিনুল ইসলামের একমাত্র সন্তান। শিশুটি ২য় শ্রেণির ছাত্র।

জানা গেছে, গতকাল শুক্রবার ইফতারের আগ থেকে তার সন্ধ্যান পাচ্ছিলনা স্বজনরা। ইফতারির পর খোজাখোজির এক পর্যায়ে স্হানীয় মাদ্রাসার পেছনে ভূট্রা এবং ধান ক্ষেতের মাঝে রক্তাক্ত অবস্হায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান তারা। শিশুর উপর চালানো নৃশংসতার চিহ্ন রয়েছে সারা শরির জুড়ে। গলা হাতপায়ে ধারাল অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে। দ্রুত তাকে পাশের উপজেলা ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন জরুরী বিভাগের চিকিৎসক। 

নবাবগঞ্জের আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন, শিশুটিকে নৃশংস ভাবে  হত্যার কারন জানা যায়নি।  জিজ্ঞাসাবাদের জন্য তার ২জন চাচাকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তে আজ শনিবার দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo