• সমগ্র বাংলা

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: মূল আসামি নুরাসহ আরও দুইজন গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং পরে হত্যার ঘটনায় মূল আসামি নুরুল ইসলাম ওরফে নুরাসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অপরজন হলেন হজরত আলী।
‎
‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে নুরা এবং ময়মনসিংহের গৌরিপুর থেকে হজরত আলীকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎এর আগে, শুক্রবার দুপুরে আসামি গ্রেফতার হওয়ার কথা জানিয়েছিল পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত এই হত্যা মামলার মোট নয় আসামির মধ্যে সাতজন ধরা পড়েছে।
‎
‎প্রসঙ্গত, ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে তার বাবার সামনে থেকে একদল যুবক কর্তৃক অপহরণের কয়েক ঘণ্টার মাথায় গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলার সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
‎
‎তারও ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে নুরুল ইসলাম ওরফে নুরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল অপহরণ করে ধর্ষণ করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
‎
‎কিশোরীর নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতেই তার মা বাদী হয়ে জেলার মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo