• সমগ্র বাংলা

মাগুরায় মন্ত্রী–এমপিদের সফর ঘিরে জনতার ঢল, ফুলেল সংবর্ধনায় মুখর জেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (মাগুরা-২ আসনের সংসদ সদস্য) এবং মনোয়ার হোসেন খান (মাগুরা-১ আসনের সংসদ সদস্য) নিজ জেলা মাগুরায় আগমন করলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) মাগুরায় পৌঁছালে জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ আনন্দঘন পরিবেশে ফুলের মালা ও তোড়া দিয়ে মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান। এসময় স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে আগমনস্থল।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনা। মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ফুলের তোড়া দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান। তারা জেলার চলমান উন্নয়ন কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বলে জানা গেছে।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের এই সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জেলার সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। জেলার সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo