• সমগ্র বাংলা

দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে   বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান। 

 প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা কমিটির  সাবেক আমির আনোয়ারুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর জেলা কমিটির সহকারি সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খায়রাত আলী, জামায়াতে ইসলামীর  কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সভাপতি  জাকিরুল ইসলাম, জেলা ইউনিট সদস্য এডভোকেট মাইনুল আলম মাইনুল আলম, এনসিপি জেলা শাখার আহবায়ক শামসুল মোক্তাদির,  জামায়াতে ইসলামীর শহর কমিটির আমির সিরাজুস সালেহীন, সদর উপজেলা কমিটির আমির প্রভাষক মেহরাব আলী,  ছাত্র শিবিরের শহর কমিটির সেক্রেটারি মাসুদ রানাসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতে ইসলামীর জেলা কমিটির সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ীসহ বিভিন্ন  সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।  

ইফতার পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo