• সমগ্র বাংলা

পাবনায় হাটের টেন্ডার নিয়ে মারপিটে বিএনপির ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনায় টেন্ডার দাখিল নিয়ে বিএনপি'র মারপিটে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান হাবিব, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ সাদ্দাম হোসেনসহ আহত জামায়াত নেতাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে পাবনার চাটমোহর থানায় সাচ্চুকে প্রধান আসামি করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯ জন নামীয় এবং অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন জামায়াতে ইসলামী চাটমোহর শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল হামিদ।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা পরিষদের ডাকা হাট বাজার ইজারার টেন্ডার শিডিউল দাখিলের শেষদিন ছিল।

একই সাথে বিকেল তিনটায় দাখিলকৃত টেন্ডার বাক্স খোলার সময় নির্ধারিত ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আওরঙ্গজেব ছাইকোলা হাটের টেন্ডার শিডিউল দাখিল করতে উপজেলায় যান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রাখা বাক্সে তার টেন্ডার শিডিউলটি ফেলেন।

এ সময় আশপাশে থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়ে তার উপর অতর্কিত হামলা করে। সেখানে থাকা আনসার সদস্য ও পুলিশ প্রথমে তাদের নিবৃত করে নিচে নামিয়ে দেয়ার চেষ্টা করে। এর কিছু সময় পর ইউএনও অফিস থেকে নিজের ব্যক্তিগত কাজ শেষে বের হচ্ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান। তখন ‌'জামায়াতের সেক্রেটারী এখানে কেন' বলেই তার উপর হামলা করে মারপিট শুরু করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের প্রতিহত করতে পারেনি। পরে বিএনপি'র এক নেতার সহায়তায় নিজেকে রক্ষা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিব।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন বলেন, মারপিটের ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে মামলা নং ১৭। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপির হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসনের জামায়াতের মনোনিত এমপি মাওলানা আলী আছগার।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo