• সমগ্র বাংলা

শতাধিক পরিবার পেল ইফতার, অসুস্থদের জন্য নগদ সহায়তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ধর্মপুর ইউনিটি ক্লাব। ক্লাবের উদ্যোগে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে অসুস্থ ও অভাবগ্রস্ত কয়েকটি পরিবারের চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

জানা যায়, রমজানের তাৎপর্যকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল প্রয়োজনীয় খাদ্যপণ্য, যা রোজাদার পরিবারের দৈনন্দিন ইফতারের চাহিদা পূরণে সহায়ক হবে।

এছাড়া চারজন অসুস্থ ও দুস্থ পরিবারের মাঝে মোট প্রায় ৮০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই অর্থ তাদের চিকিৎসা ব্যয় ও জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শওকত হোসেন সৌরভ, সহ-সভাপতি মো. রোকন উদ্দিন শিপন, সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান জিহান এবং সদস্য শহিদুল ইসলাম মিন্টু, ইকন, রবিন ও পিয়ালসহ অন্যান্য সদস্যরা।

ক্লাবের নেতৃবৃন্দ জানান, ধর্মপুর ইউনিয়নের অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

উপকারভোগীরা বলেন, ইফতার সামগ্রী তাদের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক হবে এবং নগদ অর্থ সহায়তা তাদের জন্য এই কঠিন সময়ে বড় সহায়তা হিসেবে কাজ করবে। তারা ক্লাবের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo