• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,ভিকটিম উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর থেকে র‌্যাব-১১ হানি ট্র্যাপ চক্রের পাঁচ জন সদস্যকে গ্রেফতার করেছে এবং অপহৃত কিশোর ভিকটিমকে উদ্ধার করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভিকটিম ঢাকার আজিমপুরের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত এক মাস আগে তিনি TanTan ডেটিং অ্যাপের মাধ্যমে ইনায়া শেখ নামে একটি আইডির সঙ্গে পরিচিত হন। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ইনায়া শেখ বিভিন্ন প্রলোভনের ফাঁদে ভিকটিমকে বন্দরের চরধলেশ্বরী এলাকায় আসতে প্ররোচিত করেন।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভিকটিম ওই এলাকায় পৌঁছান। কিছুক্ষণ পর ৯-১০ জন লোক তাকে জোরপূর্বক অপহরণ করে পাশের ভুট্টা ক্ষেতের গভীরে নিয়ে যায়, মারপিট করে সমস্ত মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং তার কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যা করার হুমকি দেওয়া হয়। পরে ভিকটিমের মোবাইল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ভিকটিমের পরিবার ৪,৫০০ টাকা বিকাশ করে এবং বন্দর থানায় মামলা দায়ের করে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে চরধলেশ্বরী এলাকার ভুট্টা ক্ষেত থেকে ভিকটিম উদ্ধারসহ চক্রের পাঁচ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন—

২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. আকাশ (২৪), আমিন আবাসিক এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে মো. সিয়াম (২২), নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. ফয়সাল (২৮), ২২ নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকার রাষ্ট্র চন্দ্র শীলের ছেলে সঞ্জয় শীল (২০), সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকার জামাল হোসেনের ছেলে মো. বায়েজিদ (২৩)। 

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আস...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা ...

image

আত্মগোপনে থেকে টানা ১৫ মাস বেতন তুললেন মাদরাসা সুপার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক মাদরাস...

image

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই মাদ্রাসা শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোস...

image

অবশেষে চাটমোহরের কৃষকদলের বহিষ্কৃত নেতা মমিন জেল হাজতে

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নট...

image

শিক্ষকদের অভ্যন্তরীণ দলাদলিতে শিক্ষার্থী সংকটে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের অদূরে অবস্থিত এ...

  • company_logo