• সমগ্র বাংলা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় চাটমোহরের অরবিটল লিংক স্কুল সেরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় পাবনার চাটমোহরের অন্যতম বিদ্যাপীঠ অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ উপজেলায় সাফল্যের শীর্ষে রয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারী) এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে চাটমোহর উপজেলায় মোট ৬৯ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ২২ জন ও সাধারণ গ্রেডে ৪৭জন। ফলাফলে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ থেকেই বৃত্তি পেয়েছে ৩৪ জন। এরমধ্যে ট্যালেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ২২ জন।

উপজেলায় মেধা তালিকায় ১ম, ২য় স্থানসহ ৭জন রয়েছে। পাবনা জেলার সেরাদের মধ্যেও এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান রয়েছে। 

অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম এ মতিন এই সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি মহান সৃষ্টিকর্তা, শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী, সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

পূর্বের সাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ।  

এদিকে চাটমোহরের ডিএ জয়েন উদ্দিন স্কুল থেকে ১৫ জন বৃত্তিলাভ করেছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৭জন ও সাধারণ গ্রেডে ৮জন।

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২জন এবং চড়ইকোল উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২ জন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo