• সমগ্র বাংলা

দিনাজপুরে পৃথক স্থানে গলায় ফাঁস দেওয়া নারীর এবং রিক্সা চালকের লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে স্বামী পরিত্যক্ত নারীর এবং খানসামায় রিক্সা চালকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।  তবে দুই জনের অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারন জানতে পারেনি তারা।

খানসামা থানার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার মুন্সিপাড়া মহল্লায় শয়ন কক্ষের বাঁশের আড়ায় রিক্সচালক শফিকুল ইসলাম সাদা'র ঝুলন্ত অবস্হায় দেখতে পান স্বজনরা। সে ঢাকায় রিক্সা চালাতো। সে দুই সন্তানের জনক। পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে নেওয়া ঋনের ভার ছিল তার কাধে। ঋন কষ্টের কারনে সে আত্বহত্যা করেছে বলে ধারনা করছেন তারা।

এছাড়াও নবাবগঞ্জের কালাইচড়া গ্রামের বাবার বাড়ীর বসত ঘর থেকে ঝুলন্ত অবস্হায় সায়েলা পারভীন (৩৩) নামে স্বামী পরিত্যক্ত একজন নারীর লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।

নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক নুরুজ্জামান জানান,  স্বামী পরিত্যক্ত সায়লা পারভীন ৬/ ৭ বছর ধরে বাবার বাড়ীতে আশ্রিত ছিল। আজ বুধবার সকালে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর কারন নির্নয়ে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo