• সমগ্র বাংলা

নড়াইলে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এর সভাপতিত্বেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম, অরিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী,ক্যাবের নড়াইল শাখার সভাপতি মলয় কুমার নন্দী ,সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ,জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্যাব প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বর্তমান বাজার দর, সরবরাহ ব্যবস্থা এবং খাদ্যপণ্য মানসম্মত উপায়ে বাজারজাত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। বিশেষ করে রমজান মাসে অসাধু সিন্ডিকেট যেন সক্রিয় হতে না পারে, সে বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়া হয়।

নড়াইল জেলা প্রশাসন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে। #

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo